ব্যবহারের শর্তাবলী
সাইটটি ব্যবহার করলে নিচের শর্তগুলো মেনে নেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে।
- প্রতিযোগিতার প্রশ্ন, ব্যাখ্যা ও অনুশীলন সেট কেবল ব্যক্তিগত শিক্ষার কাজে ব্যবহার করা যাবে।
- অনুমতি ছাড়া প্রশ্ন কপি করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
- জমা দেওয়া লেখা বা প্রকল্পের মালিকানা শিক্ষার্থীর; তবে আমরা তা ওয়েবসাইটে প্রকাশ করার অনুমতি পাই।
- অসদুপায় অবলম্বন করলে এন্ট্রি ও পুরস্কার বাতিল করা হবে।
- প্রতিযোগিতার সময়সূচি বা পুরস্কার পরিবর্তন করার অধিকার আয়োজক সংরক্ষণ করে; পরিবর্তন হলে আগেই জানানো হবে।
কয়েন
- প্রতিযোগিতা, মূল রাউন্ড ও খেলায় অংশ নিতে কয়েন লাগে। অনুশীলন সেট বিনামূল্যে।
- কয়েনের কোনো নগদ মূল্য নেই। কয়েন বিক্রি করা, অন্য অ্যাকাউন্টে পাঠানো বা টাকায় বদলানো যায় না।
- কয়েন কেনা যায় শুধু কয়েন পাতা থেকে। অন্য কোনোভাবে, বা কোনো মেসেজের উত্তরে, অভয় কখনো টাকা চায় না।
- কেনা কয়েন জমা হয় একজন মানুষ লেনদেন নম্বর মিলিয়ে দেখার পর।
পুরস্কার
- পুরস্কার নগদ টাকায়, স্পনসরদের অর্থায়নে, আর তা সরাসরি বিজয়ীকেই দেওয়া হয়।
- পুরস্কার দেওয়ার আগে একজন ক্যাম্পাস প্রতিনিধি বিজয়ীকে সামনাসামনি যাচাই করেন। যাচাই না হলে পুরস্কার দেওয়া হয় না।
- খেলার সাপ্তাহিক পুরস্কারের ক্ষেত্রেও একই নিয়ম।
- পুরস্কার নিতে কখনো কোনো টাকা বা কয়েন লাগে না।